জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

সংক্ষিপ্ত সিলেবাসেই এসএসসি-এইচএসসি পরীক্ষা


প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৯:৩৯:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: আগামী জুনে এসএসসি ও সমমান এবং জুলাই-আগস্টে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পরীক্ষা নেবে না সরকার। তবে দেরিতে হলেও পরীক্ষা নেওয়া হবে।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়ার করার পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার পক্ষে। পরিস্থিতি সহনীয় হলে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে ১৫ দিন সময় দিয়ে পরীক্ষার সূচি জানানো হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কথা ছিল গত ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরবর্তী দুই সপ্তাহ পর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমানের জন্য ৬০ দিন এবং এইচএসসি ও সমমানের জন্য ৮৪ দিনে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হবে। এরপর দুই সপ্তাহ সময় দিয়ে দুই পরীক্ষাই নেওয়া হবে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ গত বছরের চেয়ে বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয় আগামী ২২ মে পর্যন্ত।
বিদ্যমান ছুটির ঘোষণা অনুযায়ী আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে এসএসসি পরীক্ষার্থীদের ৬০ দিনের সিলেবাস শেষ সময় যাবে আগামী ২৩ জুলাই। এরপর দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার রুটিন ঘোষণা করা হলেও আগস্ট মাসে পরীক্ষা নিতে হবে। একইভাবে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।
কিন্তু এরই মধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র সদস্য অধ্যাপক ডা. কাজী তারিকুল ইসলাম গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে বলেন, আমার মনে হয় আগামী তিন মাসের আগে হয়তো করোনাভাইরাস পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় আসবে না।
সেক্ষেত্রে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বছরের শেষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে। করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে এলেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস শুরু করা হবে।
এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেছিলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ছাপাসহ এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি চলমান রয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে এলেই পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজনে বছরের শেষে পরীক্ষা নেওয়া হবে।’

প্রথম পাতা এর আরও খবর
আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০

আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০

শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

সর্বশেষ সংবাদ
আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০
আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top