জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

১০ ডিসেম্বর ঢাকা সচল রাখতে পুলিশ ব্যবস্থা নেবে : হবিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৯:২৪:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের নিষেধ না মেনে বিএনপি যদি ১০ ডিসেম্বর নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয়, তাহলে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা শহর সচল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করার, তা-ই করবে। সরকার বিএনপির কর্মসূচীর দিকে নজর রাখছে।
শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামীলীগসহ সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করে। বিএনপি বলেছে, তাদের অনেক মানুষ জড়ো হবে, সে জন্য তাদের সুবিধার্থেই ১০ ডিসেম্বর পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য বরাদ্দ করেছিলেন। এ জন্য ছাত্রলীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিএনপি তা না মেনে দলীয় কার্যালয়ের সামনে যাবে বলে জানিয়েছে। তারা যদি পুলিশ কমিশনারের নিষেধ না মেনে এমনটি করে, তাহলে পুলিশ কমিশনারই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা শহর সচল রাখতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন।
দলীয় কার্যালয়ে বিএনপির চাল-ডাল মজুতের বিষয়টি আওয়ামীলীগ কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাল-ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করে নাকি বিএনপি সরকার পতনের ডাক দেবে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামীলীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্যদিকে বিএনপি বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে। তারা এবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে নানা অপকৌশল করে যাচ্ছে। তারা চাল-ডাল মজুত করে কী করে, বিষয়টি আওয়ামী লীগ দেখছে।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সংসদ সদস্য আবদুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হুসেন চৌধুরী প্রমুখ। এর আগে থানায় নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে পুলিশ প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা করেন তিনি। সোয়া আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা ভবন। কাজটি বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত বিভাগ।
শনিবার সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় স্মৃতিসৌধের পাশে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করেন তাঁরা। পরে লাল শাপলা লেকে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান শেখ কবির, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০

আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০

শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

সর্বশেষ সংবাদ
আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০
আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top