জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি, এখনও গঠিত হয়নি শতাধিক পিআইসি

প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৮:৩৫:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ফসলরক্ষা বাঁধ মেরামতের জন্য ধীরগতিতে চলছে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ। পানি উন্নয়ন বোর্ড ২০১৭ এর নীতিমালা অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন এবং ১৫ ডিসেম্বরের মধ্যে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হওয়ার কথা। নির্ধারিত সময়ের ১ মাস পার হলেও এখনো হাতেগোনা কয়েকটি বাঁধ ছাড়া কাজই শুরু হয়নি। একাধিক কৃষকের অভিযোগ লোক দেখানোর জন্য নামমাত্র কয়েকটি বাঁধের কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সামান্য মাটি ভরাটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বাঁধ নির্মাণের কাজ।
এদিকে, ৩০দিন পেরিয়ে গেলেও ১২৭টি প্রকল্পের মধ্যে মাত্র ২৪টি বাঁধের কাজ শুরু হয়েছে। ১ মাসেও শতাধিক পিআইসি গঠন না হওয়ায় প্রতিবছরের মতো এবারো স্থানীয় কৃষক আতঙ্কিত। তাদের অভিযোগ, বাঁধ নির্মাণকাজ প্রতি বছর বিলম্বে শুরু করা হয়। শেষে তাড়াহুড়া করে বাঁধ মেরামত করতে গিয়ে দায়সারাভাবে কাজ করা হয়। ফলে বাঁধের কাজ হয় লেজেগোবরে। যার ফলে সামান্য পানির চাপেই ভেঙে যায় বাঁধ। এভাবে দেরিতে কাজ শুরু হওয়ায় প্রতি বছরই একমাত্র বোরো ফসল থাকে চরম ঝুঁকির মুখে।
এদিকে, হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় এবছর ২ সপ্তাহ আগেই বোরো জমিতে রোপণের কাজ শুরু হয়েছে। রোববার সরেজমিনে দেখা যায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই জমিতে কাজ করছেন কৃষকরা। ইতোমধ্যে নিম্নাঞ্চলের বোরো জমিগুলোও রোপণ শেষ। কিন্তু পিআইসি গঠন ও বাঁধের কাজ শুরু না হওয়ায় চরম উৎকন্ঠায় রয়েছেন তারা।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলায় বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ হবে ১৬০ কিলোমিটার। উপজেলার ১১৯টি গ্রামের জমি রয়েছে ৬টি হাওরে। হাওরগুলো হলো ছায়ার হাওর, কালিকোটা হাওর, উদগল হাওর, ভান্ডাবিল হাওর, বরাম হাওর ও কুশিয়ারার ডানতীর। উপজেলা কৃষি অধিদপ্তর ২০১৪ সালের তথ্যমতে এসব হাওরে বোরো আবাদ করা হয় ২১ হাজার ৬৯৪ হেক্টর জমিতে। এই বোরো ফসলের উপরই জীবিকা নির্বাহ করেন উপজেলার ২৪ হাজার ৬১৫ জন কৃষক।
স্থানীয় কৃষকরা জানান, হাওরের বোরোজমিতে রোপণের কাজ শেষ। কিন্তু পিআইসি এখনো গঠন করা হয়নি। পিআইসি কবে গঠন করা হবে, কাজই বা কবে শুরু হবে তা বলা মুশকিল। গত বছর ছায়ার হাওর উপ প্রকল্পের আওতায় মাউতি কোজারের পাশে ৮১নং পিআইসির বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে ছায়ার হাওর তলিয়ে গিয়েছিল। এতে কৃষকের ধান ও খড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই বাঁধটি বড় কোজার।
এদিকে, কালিকোটা হাওরে বড় কোজার হাওয়ার খালে কাজ এখনো শুরু না হওয়ায় পুরো হাওর ঝুঁকিতে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে পাউবোর উপজেলা শাখা কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, আমরা উপজেলায় ২৪ টি পিআইসি গঠন করেছি। তবে বড় বড় ও ঝুঁকিপূর্ণ কোজারসমুহে কাজ দ্রুতগতিতে চলছে। বাকি পিআইসি দ্রুতই গঠন করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে কাবিটা স্কীম প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, ইতোমধ্যেই বেশকিছু পিআইসি গঠন করা হয়েছে। কাজও চলমান রয়েছে। বাকি পিআইসিগুলো অল্প সময়ের মধ্যেই গঠন করা হবে।
প্রসঙ্গত, ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলায় ভাঙা বন্ধকরণ ও মেরামত কাজে ১৩৮ টি প্রকল্পে বরাদ্দ ছিল ২৪ কোটি টাকা। তবে চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে ভাঙা বন্ধকরণ ও মেরামতের জন্য ১২৭ টি প্রকল্প হাতে নিয়েছে পাউবো। তবে বরাদ্দের পরিমাণ এখনও জানা যায়নি। সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top