জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে নারী উদ্যেক্তাদের পিঠা উৎসব অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৪:০০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : প্রতিবারের মতো এবারো সিলেটে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। শুক্রবার নগরীর রিকাবীবাজারে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এতে নারী উদ্যোক্তারা পিঠাসহ তাদের উৎপাদিত নানা রকমের পণ্য নিয়ে অংশ নেন। ছুটির দিনে নানা বয়সী মানুষের পদচারণায় মূখর হয়ে ওঠে পিঠা উৎসব।

শুক্রবার সকাল ১০টায় নৃত্য পরিবেশনার মাধ্যমে শুভ উদ্বোধন হয় পিঠা উৎসবের। এর আগে সকাল ৮টায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ উৎসবের স্টল পরিদর্শন করেন।

উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল, সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে অতিথি ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. মজিবব রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ


জানা যায়, সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ। এবারের উৎসবে অংশ নিয়েছে ৩৯টি স্টল। বাঙালির ঐতিহ্য পিঠা পার্বনকে ভবিষ্যত প্রজন্মের সাথে পরিচয় করে দিতে এবং নারী উদ্যেক্তাদের উৎসাহিত করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। উৎসবের মাঠজুড়ে বসানো স্টলগুলো সাজানো হয় বাহারি নাম ও স্বাদের পিঠা দিয়ে।

পিঠার মধ্যে ছিল- চুঙা পিঠা, ঝালা পিঠা, নকশী পিঠা, মেড়া পিঠা, ছৈ পিঠা, দিলখোশ পিঠা, মুস্কু পিঠা, পানতোয়া পিঠা, চিতই পিঠা, মঞ্জুরি পিঠা, খাফনা পিঠা, পাতা পিঠা অন্যতম। এসব পিঠার বেশিরভাগই হয়তো কখনো চেখে দেখা হয়নি শহুরে মানুষের। তাই পিঠার স্টলগুলোতে ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। হরেক নামের পিঠার ছবি অনেকেই করেছেন নিজের মুঠোফোনে বন্দি।

প্রচ্ছদ এর আরও খবর
রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top