সিলেটে র্যাবের ট্রাক তল্লাশি, শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২২:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শহরতলীতে সন্দেহজনক একটি ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি করে র্যাব-৯। এতে ক্ষুব্ধ হয়ে উঠে পরিবহন শ্রমিকরা। রোববার বিকাল ৪টার দিকে শহরতলীর শাহপরান থানাধীন সুরমা পয়েন্টে এ ঘটনা ঘটে।
এদিকে র্যাব কর্তৃক ট্রাক তল্লাশির প্রতিবাদে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের ফলে রাস্তার দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।
পরে র্যাব-৯ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য।





