শাহপরান জামেয়া আলিম মাদ্রাসায় নতুন ভবন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৫২:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর পশ্চিম পীর মহল্লায় জালালাবাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে শাহপরান জামেয় ইলামিয়া আলিম মাদ্রাসা ক্যাম্পাসে নির্মিতব্য ৫ তলা ভবনের ১ম তলার আনুষ্ঠানিক উদ্বোধন আজ ১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সম্পন্ন হয়। এ উপলক্ষে মাদ্রাসায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাদ্রাসার পৃষ্টপোষক বিশিষ্ট সমাজসেবী হাফেজ আব্দুল হাই হারুন। মাদ্রাসার শিক্ষক হাফেজ আবুল খায়রাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল শেখ আবু সালেহ মুছা, জালালাবাদ এডুকেশন সোসাইটির অর্থ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান, মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা আসাদুর রহমান। এছাড়া শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই, হাফেজ মাওলানা এখলাছুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ ও মাওলানা আব্দুল মালিক। সভাশেষে অতিথিরা মাদ্রাসা কমপ্লেক্সে পরিচালিত ছেলেমেয়েদের পৃথক এতিমখানা, মসজিদ ও নির্মিতব্য আবাসিক ভবন ঘুরে দেখেন।





