সিলেট লেখক ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২২:২৪ অপরাহ্ন
সিলেট লেখক ফোরামের উদ্যোগে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ^নাথের অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ও সাবেক স্পিকার মোঃ আয়াছ মিয়া।
প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ব্রিটিশ বাঙালি কথা সাহিত্যিক সৈয়দ শাহনুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ তাজ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কবি বশির আলী, বিশ^নাথ উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান লিটন, প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া, অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন আহাদ শাওন, সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক নুরজাহান খানম, মুক্তা আক্তার, বেদানা বেগম, নিপা রানী দেবীসহ এলাকার বিশিষ্টজনরা। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রহিমা বেগম শাম্মি।
অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট বই ও উপহার সামগ্রী এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।





