শাবির আন্তর্জাতিক কনফারেন্সে পূবালী ব্যাংকের অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩২:২৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে আগামী ২৪-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আন্তর্জাতিক কনফারেন্সে পূবালী ব্যাংকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নিকট পূবালী ব্যাংকে কর্মকর্তাগণ অর্থের চেক তুলে দেন।
পূবালী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের সিলেটের প্রিন্সিপাল অফিসের জিএম আবু লাইস মো. শামসুজ্জামান, এজিএম চৌধুরী ইশফাকুর রহমান কোরেশী, টুকেরবাজার শাখার ম্যানেজার শহীদুল ইসলাম, শাবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসেন আল মামুন এবং সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল। বিজ্ঞপ্তি





