তুরস্কে ভূমিকম্পে দুর্গতদের আমকুনী ফাউন্ডেশনের সহায়তা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫১:৪০ অপরাহ্ন
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের মানুষের পাশে দাঁড়িয়েছে মাওলানা শফিকুল হক আমকুনী রহ. ফাউন্ডেশন।
সোমবার সংস্থার সেক্রেটারি জেনারেল মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানী ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে ভালো মানের কম্বল, শিশুখাদ্য ও শীতবস্ত্র হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আমকুনী ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা আবুল হোসাইন চতুলী, হাফিজ মিছবাউল হক, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা হাফিজ আব্দুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি




