আল আমীন জামেয়ায় মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৭:০৮ অপরাহ্ন
আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
৪টি পর্বে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ ইকবাল আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের সাবেক অধ্যাপক ডঃ আব্দুল আহাদ, স্কলার্সহোম মেজরটিলার প্রিন্সিপাল মোঃ ফয়জুল হক, শাহপরান (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খছরুজ্জামান তাপাদার, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, আল-আমীন জামেয়া এতিমখানা ও মসজিদের সহ সভাপতি ইশতিয়াক আহমদ সিদ্দিকী, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার মন্জুর রহমান মন্জু প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





