জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

শেয়ার বাজারে শেয়াল-কুকুরের দোস্তী!


প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১:২৩ অপরাহ্ন

গতকাল একটি জাতীয় দৈনিকে ‘করুণ পরিস্থিতিতে শেয়ারবাজার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, চোখের সামনে লাখ লাখ বিনিয়োগকারী একটু একটু করে পুঁজি হারাচ্ছেন। কিন্তু কিছুই করতে পারছেন না। এ অবস্থায় শেয়ারবাজারের লেনদেন ফের ২শ’ কোটি টাকার ঘরে নেমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স নেমে এসেছে ৬১০০ পয়েন্টের ঘরে। ৯৫ শতাংশ বাজার মূলধনের শেয়ারগুলোর দরে ফ্লোর প্রাইস আরোপের পর সূচক পতনের আর তেমন জায়গা নেই। তারপরও প্রতিদিনই ১০ থেকে ১৫ পয়েন্ট করে হারাচ্ছে সূচক।
গত বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৯০ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বেচাকেনা হয়েছে ৫ থেকে ১০টি করে শেয়ার। সর্বনি¤œ দরসীমা বা ফ্লোর প্রাইস আরোপ করা শেয়ারগুলোর দর হারানোর সুযোগ না থাকলেও বাকীগুলোর দর কমেছে। মাত্র ৭টি শেয়ারের দর বাড়ে গত বৃহস্পতিবার। বিপরীতে দর কমে ১৫০টির। অপরিবর্তিত ছিলো ১৫৪ টির। আর ক্রেতার অভাবে ৭৯টি শেয়ারের কোন কেনাবেচা হয়নি। বাকী ১৪২ শেয়ারের ১০ লাখ টাকারও শেয়ার কেনাবেচা হয়নি। সংশ্লিষ্টদের মতে গত কয়েক মাস ধরে এ অবস্থা চলছে। সামান্য মুনাফার আশায় যে বিনিয়োগকারীরা শেয়ারে লগ্নি করেছিলেন, তারা নিজেদের নির্বুদ্ধিতাকে দুষছেন। অবশ্য সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে শেয়ার বাজার সংশ্লিষ্ট ও বিশ্লেষকরা এ অবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে দায়ী করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ড. আল আমীন বলেন, তিনি শেয়ার বাজারের এ অবস্থায় মোটেও অবাক নন। নিয়ন্ত্রক সংস্থা গত দুই বছরে এমন কিছু দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নিয়েছে, তার ফল যে শেষ পর্যন্ত এমটাই হবে, তা সবাই জানতো। এ বিষয়ে সতর্কও করা হয়েছিলো। কিন্তু সংস্থাটি কারো কথা শুনেনি। এখন সবার বিনিয়োগ আটকে গেছে। কারো কাছে শেয়ার কেনাবেচার টাকা নেই। যে সামান্য কিছু বেচাকেনা হচ্ছে, এগুলো কৃত্রিম লেনদেন।
বিশ্লেষকদের মতে, গত ২ বছরে শেয়ার বাজারে অবাধ কারসাজি হয়েছে। অল্প কিছু মানুষ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কারো শাস্তি হয়নি। বরং শাস্তির নাম করে অনেককে দায়মুক্তি দেয়া হয়েছে। মরা বাজারেও ৮০ টাকার শেয়ার হাজার টাকায় ওঠেছিলো। কারা করছে, কীভাবে দাম বাড়িয়েছে, তা সবাই জানে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা চোখ বুঝেছিলো। এ কারণে সাধারণ বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন।
শেয়ার বাজার কারসাজি সম্পর্কে বিগত ২০১১ সালে কালের কন্ঠ পত্রিকায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও এ সংক্রান্ত কমিশনের প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ লিখেন ‘জুয়াড়ি সিন্ডিকেটের চক্রান্তে ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় (সহায়তায়?) লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলো। পুঁজিবাজার নিয়ন্ত্রণের জন্য আইন আছে। বিধিবিধান আছে। আছে নিয়ন্ত্রণ সংস্থা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাও নাকি সিন্ডিকেটের হাতে! সবাইতো সরকারকে দোষারোপ করছে। সরকার কোন ব্যীক্ত নয়। সরকার চলে বিভিন্ন বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে। এক্ষেত্রে বিধিবদ্ধ সংস্থা দায় এড়াবে কীভাবে? সরকার কি অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করবে? কমিশন কি পুনর্গঠিত হবে?
না, সরকার গত এক যুগেও শেয়ার বাজারের নিয়ন্ত্রণকারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও শেয়ার কারসাজির হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করেনি। বরং ক্ষমতাসীনদের অনেকে এসব অপরাধ অপকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাই কারসাজির তদন্ত শেষে খোন্দকার ইব্রাহীম খালিদ তার রিপোর্টে যেসব অপকর্মকারী কারসাজিকারকের নাম প্রকাশ করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রকাশ্যে অপারগতা প্রকাশ করেন তৎকালীন অর্থমন্ত্রী।
বিগত ২০১৭ সালে আদালত বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৯৯৬ সনের শেয়ারবাজার কেলেংকারীর আলোচিত দুই মামলা বাতিলের প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করে দুর্নীতি প্রতিরোধ আন্দোলন নামে একটি সংগঠন। অভিযোগ করা হয়, ১৯৯৬ সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি হাতিয়ে নেয় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। ১৫ টি প্রতিষ্ঠান ও ৩৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কিন্তু শেষ পর্যন্ত কারসাজির মূল হোতারা ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। আর এ অবস্থা চলছে তখন থেকেই। এভাবে বিগত এক যুগে আরো একাধিক বড়ো শেয়ারবাজার কারসাজির ঘটনা ঘটেছে। অসৎ সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। তখন থেকে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা হারাতে থাকে শেয়ারবাজারের ওপর। গত এক যুগে সেই আস্থা এখন শূন্যের কোঠায় নেমে আসার উপক্রম হয়েছে। যে নিয়ন্ত্রক সংস্থা শেয়ারবাজারের ভালোমন্দ দেখার কথা, তারাই যোগ দিয়েছে অসৎ সিন্ডিকেটে। আর তাদের পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করছে খোদ সরকারের শীর্ষ ব্যক্তিরা। এভাবে গৃহস্থের কুকুর ও বনের শেয়ালের মধ্যে ভাব হয়ে যাওয়ায় মোরগ-মুরগীরূপী পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়ে পড়েছেন অরক্ষিত ও অসহায়। ফলে আতংকিত ক্ষুদ্র শেয়ার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে সরে পড়ছেন শেয়ার মার্কেট থেকে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড়ের শঙ্কা
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top