আরটিএমআই-এইচআরডিসি সিলেটের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৮:০৫ অপরাহ্ন
আরটিএমআই-এইচআরডিসি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির বলেছেন, শিক্ষা জীবনে সফলতা অর্জন করতে হলে গুরুত্ব সহকারে লেখাপড়া করতে হবে। ব্যক্তি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সুশিক্ষা অর্জনের বিকল্প নেই।
ড. আহমদ আল-কবির শনিবার দুপুরে নগরীর শাহী ঈদগাহস্থ আরটিএমআই-এইচআরডিসি’র অডিটোরিয়ামের হল রুমে আরটিএম ইন্টারন্যাশনাল শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবীন বরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডাঃ আবু নাসের জাফর উল্লাহ, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশের সদস্য সচিব ডাঃ মোঃ জাহিদুর রহমান।
আরটিএমআই-এইচআরডিসি’র প্রক্টর অনুজ সরকার শুভ ও কোর্স কো-অডিনেটর সিপি নয়ন রঞ্জন দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরটিএমআই-এইচআরডিসি’র ম্যানেজিং ডাইরেক্টর ড. আহমদ আল ওয়ালী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, আরটিএমআই-এইচআরডিসি’র অধ্যক্ষ ও পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সীমান্তিক আইডিয়ার টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার। উপস্থিত ছিলেন আরটিএম আই নার্সিং কলেজ এর অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, নেজাম উদ্দিন, হোসাইন আহমদ বাবু, নুর আমিন প্রমুখসহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা।
সাকিব, জান্নাত, ফৌজিয়া ও আখলিমা সম্মিলিত উপস্থাপনায় সুচিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নুরুজ্জামান ও গীতা পাঠ করেন সুচিত্রা দাস। বিজ্ঞপ্তি





