ওসমানীনগরে কিশোরীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:২১:২৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক এর বাসায় রহস্যজনকভাবে স্কুল পড়ুয়া কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপা রাণী সিংহ (১৪)। সে কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রাম গ্রামের পীযুষ চন্দ্র সিংহ এর মেয়ে এবং তাজপুর মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, দীপা রাতের খাবার খেয়ে তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার ভোর ৫ টায় তার বাবা-মা তাকে তার কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের নির্মাণাধীন বিল্ডিং এর একতলার ছাদের উপর গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাজপুরস্থ প্যারাডাইস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট জেলা পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসমানীনগর থানাার অফিসার্স ইনচার্জ এস এম মাইন উদ্দিন বলেন, একটি স্কুল পড়ুয়া কিশোরীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ তদন্ত করছে।





