জৈন্তায় ৩ চোরাই মোটরসাইকেলসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৯:৩৪:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জৈন্তাপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর দরবস্থ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জাকির হোসেন (২১), জাহেদ হোসেন (১৯) ও আবুল কালাম (২০)।
বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





