বাহরাইনে বদরুল সিদ্দিকীর মাগফিরাত কামনায় দোয়া
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ৫:১৫:৫৪ অপরাহ্ন

বাহরাইন প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে স্থানীয় সময় রাত ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকী গত ৪ মার্চ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
সংগঠনের সভাপতি সুরমান মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, অলি আহমেদ, দিলদার মাহমুদ, বকুল সূত্রধর, বিষুপদ দেব, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, শাহ আলম, এম এম এ শামীম, মোঃ গিয়াস উদ্দিন, সুনাম লতিফ, মোঃ নরুল ইসলাম, মোঃ শামীম আহমেদ অলি, সাইদুর রহমান সুহেল, সুমন আহমেদ, জসিম উদ্দিন, টিপু সুলতান, মোজাম্মেল আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





