তারুণ্য’র সমাবেশ সফল করতে তামিম ইয়াহিয়ার প্রচারণা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৮:৫০:৪৮ অপরাহ্ন

৯ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশকে সফল করতেই মাঠে নেমেছেন সিলেট জেলা বিএনপি সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তরুণ প্রজন্মকে নিয়ে তাদের এই সমাবেশ সফল করতে প্রচারণা চালাচ্ছে বিএনপি।
এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৩নং ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ।

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক দপ্তর সম্পাদক বেলাল আহমদ সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ছাত্রদরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





