সিলেট-৩ আ’লীগের মনোনয়নপত্র জমা দিলেন শামীম ইকবাল
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৯:১২:০৩ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন প্রিন্সিপাল শামীম ইকবাল। তিনি সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি।
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সাথে ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর শামীম ইকবাল বলেন, আমি সবসময় এলাকার মানুষের বিপদ আপদে পাশে ছিলেন। সিলেট-৩ নির্বাচনী আসনের উন্নয়নে কাজ করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে দলের একনিষ্ট কর্মী হিসেবে দেশ এবং নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করতে তিনি দলীয় মনোনয়ন চেয়েছেন। বিজ্ঞপ্তি





