জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

ব্যরিষ্টার মইনুল অত্যন্ত সদালাপি ভদ্রলোক ছিলেন : প্রধান বিচারপতি


প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৯:৩১:৪৫ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যরিষ্টার মইনুল হোসেন অত্যন্ত সদালাপি ভদ্রলোক ছিলেন বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে রোববার বাদ জোহর মরহুমের জানাজার আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মইনুল হোসেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো দেশের জুডিশিয়ারি যখন নাকি একটি খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল, এরশাদ সাহেবের আমলে বিভিন্ন জায়গায় হাইকোর্ট বেঞ্চ বসানো হয়েছিল। অষ্টম সংশোধনী মামলায় ব্যারিস্টার ইশতিয়াক আহমেদসহ অন্যান্য বড় আইনজীবীর সঙ্গে তিনিও ছিলেন।

জানাজার আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মইনুল হোসেন আদ্যোপান্ত একজন আইনজীবী ছিলেন। আইনজীবীদের জন্য আইনজীবীবান্ধব মানুষ ছিলেন। আইনজীবীদের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন ও সহায়তা করেছেন। সব সময় আইনজীবীদের স্বার্থে ও আইনজীবীদের জন্য কাজ করার চেষ্টা করেছেন।

মইনুল হোসেন জুনিয়রবান্ধব (জুনিয়র আইনজীবী) ছিলেন উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘সমিতির কোনো ক্রাইসিসে যখনই বলেছি, তখনই উনি অংশগ্রহণ করেছেন। সমিতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও কমিটেড ছিলেন। জুডিশিয়ারিতে তাঁর যে অবদান, তা বিরল—বিচার বিভাগ পৃথককরণে তিনি অবদান রেখেছেন।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর। জানাজার শুরুতে মইনুল হোসেনের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য দেন তাঁর বড় ছেলে জাবেদ হোসেন। জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, মইনুল হোসেনের ভাই সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁর কফিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথম পাতা এর আরও খবর
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top