ওসমানীনগরে ৭ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩, ৬:০৭:৩০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগরস্থ নিরাইয়ার হাওর থেকে জুয়া খেলার অভিযোগে সরঞ্জামসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার সদর থানার মিরপুর গ্রামের মৃত মকদ্দুস মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৫৫), ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের মৃত মাওলানা আলাউদ্দিন এর ছেলে মোঃ মছনুন আহমদ (৫২), একই গ্রামের আব্দুল তারিফের ছেলে আব্দুল ছাদির (৩৫), কোনাপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে শামিম আহমদ (৪৬), শংকরপাশা কাগজপুর গ্রামের তেরাব আলীর ছেলে কওছর আহমদ (২৮), গজিয়া গ্রামের এছাব উদ্দিনের ছেলে আবু সাঈদ আবুল (৩৬), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার হোসেনপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আবু চালেক (৪৩) ।
জানা যায়, গত ২৭ ডিসেম্বর ওসমানীনগর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে নিরাইয়ার হাওর থেকে জুয়া খেলার সরঞ্জাম প্লাস্টিকের বস্তার তৈরি ত্রিপল, ৫ প্যাকেট তাস, নগদ ৮ হাজার ৬শ ৬০টাকা ও মোমবাতি জব্দ করে। ২৭ ডিসেম্বর তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা করা হয়েছে। ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




