কর আইনজীবী সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৭:৪১:৩৫ অপরাহ্ন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, কর আদায়ে মানুষকে উৎসাহিত করতে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম। কর আদায় প্রক্রিয়া সহজিকরণ করে আইনজীবীগণ দেশের মানুষকে সহযোগিতার হাত আরো প্রসারিত করতে পারেন।
তিনি বৃহস্পতিবার রাতে নগরীর বন্দরবাজারস্থ সিলেট স্টেশন ক্লাব মিলনায়তনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান এডভোকেট, সিলেটের জিপি রাজ উদ্দিন এডভোকেট, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাঈদ আল করিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট।
সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট ও সমাজকল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী মো. মাজাহারুল হক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান, গীতা পাঠ করেন আয়কর আইনজীবী সঞ্জয় মালাকার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম এডভোকেট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক এডভোকেট, সমিতির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান। অনুষ্ঠানে ২০২৩ সালে সমিতিতে যোগদানকারী নতুন সদস্যদের বরণ ও সমিতির সদস্যদের সন্তানাদিদের মধ্যে ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কর কমিশনার সৈয়দ জাকির হোসেনসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





