দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৫:১৯:৫২ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় আসা এমপি প্রার্থীদের বহুগুণ সম্পদের সংবাদে ও হলফনামা নিয়ে টিআইবি’র প্রতিবেদনের প্রেক্ষিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা মঙ্গলবার সন্ধ্যায় বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলার অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, যুব ফোরামের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা ইসমত ইবনে ইসহাক সানজিদ, সাংবাদিক শহিদ আহমদ খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির কিবরিয়া সিরাজী, মোঃ মিনহাজুর রহমান লিমন, মোঃ কামরুল হোসেন সাজাদ। বিজ্ঞপ্তি





