নিষেধাজ্ঞা থাকলেও মোটরসাইকেলের ছড়াছড়ি
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৯:০২:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভোট চলাকালে মিডিয়া ও পর্যবেক্ষক ছাড়া মোটরসাইকেল চালানোর নিষেধাজ্ঞা থাকলেও নগরজুড়ে ছিল মোটরসাইকেলের চড়াচড়ি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই পাস ছাড়া অবাধে মোটরসাইকেল চলাচল করলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বেলা ১১ টার দিকে নগরী কানিশাইল-শামীমাবাদ পয়েন্টে ২ যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক পুলিশ তাদের থামান। সাথে সাথে পিডিবি স্কুল কেন্দ্রের সামনে থাকা স্থানীয় এক যুবলীগ নেতা এগিয়ে এসে দলীয় কর্মী পরিচয় দেয়ার সাথে সাথে তাদেরকে ছেড়ে দেয়া পুলিশ।
ভোট চলাকালে নগরীর মেডিকেল রোড, শামীমাবাদ, বাগবাড়ী, মদীনা মার্কেট, পাঠানটুলা, সুবিদবাজার ও আম্বরখানাসহ অধিকাংশ এলাকায় গলায় নৌকার স্টীকার ঝুলিয়ে যুবকদের চলাচল করতে দেখা গেছে।





