স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৫:৫১:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমিক সমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠী। তাদের রক্ত ও ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হলেও তারা সব সময় অধিকার বঞ্চিত। শীতের তীব্রতায় শ্রমিক জনগোষ্ঠী তাদের পরিবার পরিজন নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন। দেশের শ্রমজীবি মানুষের প্রতিনিধিত্বশীল সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধ্যমত সহযোগিতা নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ অনুযায়ী সবাইকে শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
তিনি রোববার রাতে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন থানা-২ এর আওতাধীন কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর কাজীটুলায় অসহায় শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে ও সহ সভাপতি সোহেল আহমদ হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ অর্থ সম্পাদক সাইদুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ মানিক খান, শিবগঞ্জ ইউনিট সভাপতি আসাদুজ্জামান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রাজিব মৃধা শ্রমিক নেতা মাহবুব হাওলাদার ও আসাদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি





