জমজম বাংলাদেশের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪, ৯:৩১:৩০ অপরাহ্ন
জমজম বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকালে সদর উপজেলার মোহনপুর মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশ এর ম্যানেজার মামুনূর রশিদ চৌধুরী, মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, ব্যবসায়ী মহিবুল ইসলাম চৌধুরী, শাহীন চৌধুরী, স্বাধীন চৌধুরী, রাজা মিয়া চৌধূরী, নুরুল ইসলাম, আবদুন নূর প্রমুখ। এ সময় একশত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





