বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৭:১৯:৫৫ অপরাহ্ন
শ্রমিকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর অন্তর্ভূক্ত সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং- বি-১৪১৮ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ৩টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, সড়ক দুর্ঘটনা মামলায় নন বেইলেবল সেকসনকে বেইলেভল সেকসন (৩০৪ খ ধারা) করতে হবে। হিংসাত্মকমূলকভাবে সড়ক পরিবহন শ্রমিকদেরকে জ¦ালাও পোড়াও ও ভাঙচুরের রাজনৈতিক বিভিন্ন মামলা হতে নিঃশর্ত অব্যাহতি দিতে হবে। নতুন পুরাতন ড্রাইভিং লাইসেন্স পাওয়া সহজতর করতে হবে। এই ৩টি দাবি মানা না হলে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সিলেট জেলায় এবং ১৩ ফেব্রুয়ারি সিলেট বিভাগে সর্বস্তরের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবুর পরিচালনায় মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমেদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সাধারণ সম্পাদক মো. গফুর মিয়া, কার্যকরি সভাপতি মো. আব্দুস সালাম, সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন, সিলেট জেলা ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক ইনসান আলী, সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম ভাষানী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ।
মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ। বিজ্ঞপ্তি





