ইব্রাহিম আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ৬:৩৫:২২ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরাই হচ্ছে জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা শিশু তাদেরকে যদি আমরা সযত্নে সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষতে তারা হবে দেশের একেকজন আদর্শ নাগরিক।
তিনি বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার আছিরগঞ্জ উচ্চ বিদালয় ও কলেজে যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলালের সার্বিক সহযোগিতায় ৩য় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শফিউল আলমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মাহবুব হোসেন আজাদ ও যুব সংগঠক মো. জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌর সভার মেয়র ফারুকুল হক, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুল আলম, সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ জাহিদ হোসাইন, কমিউনিটি নেতা বেলাল আহমদ, যুবলীগ নেতা জামাল আহমদ, আছিরগঞ্জ আলীম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. নুরুল হুদা, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আফিয়া বেগম, বিয়ানীবাজার থানার ওসি দেব দুলাল প্রমুখ। বিজ্ঞপ্তি





