বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৮:১৬:২৬ অপরাহ্ন

‘ডামি’ নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভাঙা ও রেশনিং চালু, পাচারের টাকা ফেরত আনা, দুর্নীতি- লুটপাটের বিচার, গ্যাস- বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধসহ জনজীবনের সংকট দূর করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর সভাপতিত্বে ও সিপিবির মনীষা ওয়াহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন,বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি





