সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৬:৪৭:১৬ অপরাহ্ন

সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা গত ২৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ সভাপতি মাহবুব ছোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ ও সহ সাধারণ সম্পাদক অধ্যাপক লেঃ মোঃ মনিরুল ইসলাম এর যৌথ পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এড মোঃ মোজাক্কির হোসেন কামালী, শোক প্রস্তাব উপস্থাপন করেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাধারণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়দ নেছার আহমদ।
বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আতাউর রহমান, মোঃ আরিফ মিয়া, সহ সভাপতি আ.ন.ম ওয়াহিদ কনা মিয়া ও অধ্যাপক দেলওয়ার হোসেন বাবর, যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, কাশমীর রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, সহ সাংগঠনিক সম্পাদক আশ্রাফুর রহমান চৌধুরী, জনসংযোগ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সদস্য ড. তোফায়েল আহমদ, আব্দুল হান্নান, সিলেট চেম্বারের পরিচালক দেবাংশু দাস মিঠু, অধ্যাপক মাসুক আহমদ, আবু আসাদ চৌধুরী, আব্দুল হক প্রমুখ।শুরুতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আকমল হোসেন। উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, ড. দিদার চৌধুরী, সমসের আলী, তারা মিয়া, কার্যকরি সদস্য মুক্তাদির আহমদ মুক্তা, আফজল হোসেন, এডভোকেট আবুল কাশেম, রাকিব উল্লাহ, মহিলা সম্পাদক নাদিরা বেগম, রফিকুল ইসলাম খছরু, জিল্লুর রহমান জিলু, সহ সমিতির সকল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





