পীর হবিবুর রহমান স্মরণে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৬:২২ অপরাহ্ন

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য পীর হবিবুর রহমান এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐক্য ন্যাপ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল এর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন নেতা হাসান বক্ত চৌধুরী কাওসার এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, গণতন্ত্রী পাটির সিলেট মহানগর সভাপতি প্রাণ কান্ত দাশ, সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, ঐক্য ন্যাপ সিলেট জেলার সাধারণ সম্পাদক রুহল কুদ্দুস বাবুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার অন্যতম নেতা এডভোকেট রনেন সরকার রনি, সিলেট জেলা যুবলীগের সদস্য জাকারিয়া উল হক, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী মাহি। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমার সাংগঠনিক মিজু আহমদ কামরান। বিজ্ঞপ্তি





