সুনামগঞ্জে বন্যা আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৪, ৭:০৪:৪৬ অপরাহ্ন
সংবাদদাতা: হাওর জনপদ সুনামগঞ্জে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। ঈদুল আজহার দিন থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পরে। শহরের বেশির ভাগ সড়ক তলিয়ে যায়। অনেকের বাসা-বাড়িতে ও দোকানে পানি ঢোকায় দুর্ভোগে পড়েন মানুষজন। প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। শহরের নতুনপাড়া, বাঁধনপাড়া, হাছননগর, শহীদ আবুল হোসেন রোড, আরপিননগর, তেঘরিয়া, উকিলপাড়া, ডিএস রোড, ষোলঘর, সবজি বাজার, শান্তিবাগ সহ বিভিন্ন সড়কে পানি উঠে।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বললেন, জলাবদ্ধতা দূরিকরণের জন্য প্রথমে ক্লিনিং করতে হবে। ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে। কামারখাল ড্রেন সুনামগঞ্জ শহরের মূল ড্রেন, এটা সচল রাখতে হবে। আমরা সচল রাখার ব্যবস্থা করছি- অনেক জায়গা পরিস্কার করে দেওয়া হয়েছে। ঈদের দিনও আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছে। শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে- সে সব এলাকার জলাবদ্বতা দূর করার ব্যবস্থা নেয়া হয়েছে। অচিরেই ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।





