তাহিরপুরে বন্যার্তদের মধ্যে এমপি রনজিত’র ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৪, ৯:০৪:০৮ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার এমপি। এ সময় তিনি বলেন, আমি সব সময় আপনাদের বিপদে আপদে সুখে দুখে পাশে ছিলাম আর আগামীতেও পাশে থাকব। আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ভয় নেই।
তিনি শনিবার উপজেলার দক্ষিণ বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বন্যার ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামিলীগের সদস্য আজিজুল ইসলাম প্রমুখ।





