মোবাইল পাঠাগারের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ৭:৪৭:৫৭ অপরাহ্ন

সিলেট মোবাইল পাঠাগারের ৮৬৪ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৮ টায় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে পাঠাগারের ৮৬৪ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুল এর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্পকার মিনহাজ ফয়সল। এছাড়া আলোচকের বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, ছড়াকার কবির আশরাফ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন কবি জেনারুল ইসলাম, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, সোহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি





