করিম উল্লাহ মার্কেটের ঈদ উৎসব র্যাফেল ড্র’ পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৪, ১০:১৪:৫১ অপরাহ্ন

সিলেটের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের ঈদ উৎসব র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল অদুদ পাভেল এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. মুরাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমির উল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমির উল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী কুদরত উল্লাহ ফায়ের ও আতাউল্লাহ সাকের, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি কাওছার আহমদ ও আব্দুল কাইয়ূম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি ও ঈদ উৎস র্যাফেল ড্র’র আহবায়ক জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু, ঈদ উৎসবর্ যাফেল ড্র পরিচালনা কমিটির সদস্য সচিব ও কার্যকরী সদস্য মকসুদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মো. আব্দুস সালাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, ক্রীড়া সম্পাদক মো. তালহা খান, করিম উল্লাহ মার্কেটের ব্যবস্থাপক মো. জামাল মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি





