ভিসা পয়েন্টের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ৮:১১:১৭ অপরাহ্ন

সিলেটে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এন্ড ল্যাগুয়েজ পয়েন্ট এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ প্ল্যানেট আরাফ কম্পিউটার সিটির ৫ম তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলাপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলম।
ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এন্ড ল্যাগুয়েজ পয়েন্ট এর চেয়ারম্যান এডভোকেট মোঃ আনোয়ার হোসেন পান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের সেক্রেটারী আবু তৈয়ব দিপু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যবসায়ী হেলাল উদ্দিন, হারুনুর রশীদ, ভিসা পয়েন্ট সিলেটের রিজিওনাল ম্যানেজার রাকিবুল হাসান বিজয়, ঢাকা অফিসের হেড অব অপারেশন তাওহিদ তানভীর, কো-অর্ডিনেটর শামিমুর রহমান জনি, নির্বাহী অফিসার সৈকত আহমদ খান, প্রসেসিং টিম এক্সপার্ট শাহদাত হোসেন রাহাত, সৈরভ শাহ, ক্যামেরা এন্ড ডিজিটাল মার্কেটিং নিজামুল ইসলাম, সিনিয়র কাউন্সিলর উর্মি সরকার, নুসরাত জাহান, অফিস সহকারী সিয়াম, মেহরাজ, মাহিদুল প্রমুখ। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন মহলের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এন্ড ল্যাগুয়েজ পয়েন্ট সিলেট অফিসের উদ্বোধন করেন ভিসা পয়েন্টের চেয়ারম্যান এডভোকেট মোঃ আনোয়ার হোসেন পান্না।বিজ্ঞপ্তি





