মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৮:৫৯:৪৭ অপরাহ্ন

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে শুক্রবার মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব হার্ট দিবসের এবারের প্রতিপাদ্য ‘কর্মের জন্য হৃদয় ব্যবহার করুন’। কোরআন থেকে তিলাওয়াত ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আজিজুর রহমান রোমান এর স্বাগত বক্তব্যের মধ্য সচেতনতামুলক আলোচনা সভা শুরু হয়।
হসপিটালের পরিচালক ডাঃ সৈয়দ মাহমুদ হাসান-এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে মাউন্ট এডোরা হসপিটালের ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাঃ মুহম্মদ শাহাবুদ্দীন- এবারের বিশ^ হার্ট দিবসের বার্তা কি সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। অন্যান্য আলোচক হিসেবে অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান, চীফ কনসালটেন্ট, ক্লিনিক্যাল কার্ডিওলজি- মাউন্ট এডোরা হসপিটাল ‘হৃদরোগ চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধ’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। এছাড়াও মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শিশির বসাক ‘হৃদরোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ’ সে বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।
হসপিটালের উপ-পরিচালক ডাঃ তানভীরুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ মুখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির প্রো-ভিসি অধ্যাপক ডা. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ মোখলেছুর রহমান, রেজিস্টার- সলিম মোঃ আব্দুল কাদির এবং সিকৃবি অধ্যাপক ডা. মোঃ মাহবুব এলাহি। এছাড়াও উক্ত সচেতনতামুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, চিকিৎসক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়িকসহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি





