৩০ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৬:৫৮:১০ অপরাহ্ন

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন অব্যাহত আছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
তিনি সোমবার ৩০নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সবাইকে ঐক্যবন্ধ হয়ে স্বৈরাচারের দোষরদের মোকাবেলা করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
এলাকার মুরব্বী আব্দুল আজিজ ফজলু’র সভাপতিত্বে ও বিএনপি নেতা নুরুল ইসলাম এবং রুহেল আহমদ কালামের যৌথ পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান, বিএনপি নেতা এনামুল কবির বাদশা, ফজলুল হক তুরণ, রাসেল আহমদ, গৌছ আলী মরিল, নুরুল হাসান, আজমল হোসেন, জামিল আলী, গৌছ উদ্দিন পাপলু, শিপন আহমদ, শাহনেওয়াজ আহমদ, খছরু মিয়া, আলী মাহবাবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





