১১নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৪, ৭:১৫:১৬ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। একমাত্র ইসলামই পারে বৈষম্য দূর করতে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানার ১১নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় মেডিকেল রোডে পিডিবি মসজিদের সম্মুখে সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১নং ওয়ার্ডের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালী থানার সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সেক্রেটারি মোঃ মনির হোসাইন, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, সদস্য ইসমাঈল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি





