জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৮:৩৮:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে মাস্টারমাইন্ড ২.০ ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের মেধার বিকাশে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে সংগঠনটি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। পড়াশোনার পাশাপাশি এসব সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধিতে সহযোগিতা করবে।’

এসময় ন্যাশনাল কেস কম্পিটিশন আয়োজন করায় ক্যারিয়ার ক্লাবের ধন্যবাদ জানিয়ে এ ধরণের প্রোগ্রাম আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উপ-উপাচার্য। এদিন অনুষ্ঠানে প্রথমেই শাবি শিক্ষার্থী জেমিমা জামান সিলিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য নিয়ে আসেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক। এ সময় তিনি কেইস কম্পিটিশনে কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে সেগুলো তুলে ধরেন। পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া শেয়ার করা শিক্ষার্থীদের মধ্যে বই উপহার দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় সিস্টিম প্রেজেন্ট: ‘ক্যারিয়ার নোজ নো জেন্ডার’ যার মূল উদ্দেশ্য নারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানো। এই পর্বে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি প্রোডাকশন অফিসার তানজিনা তানিয়া ও সিনিয়র রির্সাচ অফিসার জেনিফার কাইয়ুম অমি।

সার্বিক বিষয়ে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাবরিনা আফরোজ মিতু বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হাকিম, পলিসি এনালিস্ট এন্ড ক্লাস্টার হেড অব ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট মোঃ আফজাল হোসেন সরওয়ার এবং জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর মোল্লা মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সাস্ট ক্যারিয়ার ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে গত ২৫ অক্টোবর শুরু হয় কম্পিটিশনের রেজিস্ট্রেশন, যা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪১০ টাকা এবং মোট প্রাইজমানি রাখা হয়েছে ১ লক্ষ টাকা।

প্রচ্ছদ এর আরও খবর
দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন

দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে

৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top