নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:৫৮:২০ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্প্রিং ২০২৫ সালের তিন দিনব্যাপী ভর্তি মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রঞ্জিত কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ভর্তি কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক তাসনুবা জাহানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী ও পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহযোগী অধ্যাপক মো. শামসুল কবির। এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৪০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি





