গোলাপগঞ্জে ব্রাকের প্রকল্প অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৫:৫১:১৩ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক শেখ আফজাল হোসেনের সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা অফিসার মোঃ নুরুল হক, যুব উন্নয়ন অফিসার মো: আলমগীর হোসাইন, সমবায় কর্মকর্তা মোঃ ছদরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার দিপালী রাণী তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শান্তা রায়। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল শিমুল। এছাড়া সভায় সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মো: আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার তাজিয়া খাতুন ও এ্যাসোসিয়েট অফিসার মোঃ কামরুল ইসলাম অনয়।





