বিশ্বনাথে পিএজফির সম্প্রীতি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৭:৪৫:২০ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে রোববার বিকেলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) ব্যানারে সম্প্রীতি সমাবেশ পৌর শহরের নতুন বাজারস্থ ধানহাটায় অনুষ্ঠিত হয়েছে। পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর প্রভাষক মোনায়েন খানের সভাপতিত্বে ও ইয়ুথ গ্রুপ বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর আব্দুল কাইয়ুমের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেট জেলা সমন্বয়কারী এ কে কুদরত পাশা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রব, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হাসান মাহববুব রিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া, সংগঠক সমছু মিয়া লালা, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুক, মোহাম্মদ কাওছার খান, সফিক আহমদ পিয়ার।
এসময় উপস্থিত ছিলেন, পিএফজি উপজেলা কো-অর্ডিনেটর বদরুল ইসলাম মহসিন, সদস্য নাজমা বেগম, রাছনা বেগম, হোসাইন আহমদ শাহিন, সংগঠক জাকির হোসেন ইমন, ফয়ছল আহমদ, রিহাদ চৌধুরী, হাবিবুর রহমান তাওহিদ, আফজল মিয়া, জাবের উদ্দিন, আব্দুল হান্নান বাবুল, শাহ লিলু মিয়া, তছলিম উদ্দিন, ইছাক আলী, গৌছ আলী মাষ্টার ও সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।





