জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফ্রি ভর্তি কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ৭:০৩:১৭ অপরাহ্ন
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের ফ্রি’তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদেরকে বিনামূল্যে থাকা খাওয়াসহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই বিদ্যালয়ের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬ থেকে ৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিকভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারী ২০২৫ এর মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি





