সিলেট বেতারের আরডি পদে তারিকের পুনরায় যোগদান
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৮:০৪:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে পুনরায় আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন সিলেটের কৃতীসন্তান আব্দুল্লাহ মুহাম্মদ তারিক। তিনি ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ মার্চ পর্যন্ত আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। পরে সিলেট থেকে বদলি হয়ে তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে গত ৩০ মার্চ থেকে প্রায় সাত মাস একই পদে দায়িত্ব পালন করেন। তিনি পুনরায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বদলি হয়ে বুধবার আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন।
উল্লেখ্য, আব্দুল্লাহ মোহান্নদ তারিক ১৮ তম বিসিএস-এর একজন সদস্য। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমা বরইকান্দির স্থায়ী বাসিন্দা। তিনি আবারও আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।





