নগরে বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ৮:১৯:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ৪৮ বোতল বিদেশী মদসহ এক জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। বুধবার (১ জনুয়ারি) দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন বড়শালা মডেল বাইপাস এলাকা থেকে এসব মাদক জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. সাগর আহমদ (৩০)। তিনি হবিগঞ্জের মাধবপুর থানার মৃত সফু মিয়া ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।





