সিলেট জেলা জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:১৭:৪১ অপরাহ্ন
গোলাপগঞ্জ পৌরসভার দাঁড়িপাতন নিবাসী জামায়াতনেতা মাস্টার সোহেল আহমদের পিতা দুদু মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা মজলিসে শূরা সদস্য ও গোলাপগঞ্জ পৌরশাখা আমীর মাওলানা আব্দুল খালিক, জেলা মজলিসে শূরা সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা আমীর আব্দুল আজিজ জামাল।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি





