সিকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৭:২৭:৪৩ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মেধা, যোগ্যতা ও সৃষ্টিশীলতা দিয়ে প্রকল্প প্রস্তাবনা তৈরী করবেন। বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী গবেষণার মাধ্যমে শিক্ষকরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হবেন।
তিনি বৃহস্পতিবার সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব ই ইলাহী। প্রশিক্ষণ কর্মসূচিতে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রজেক্টের এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট প্রফেসর ড.মোঃ মোজাহার আলী। দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ জনের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি





