খাদিমনগরে ইমাম সমিতির সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৮:০১:৪৮ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার দুপুরে জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসা হলরুমে সংগঠনের সভাপতি মাওলানা ক্বারী হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা মুফতি এনামুল হক এর কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, আবু হুরায়রা রাঃ মাদ্রাসা মহালদিক সিলেটের মুহতামিম মাওলানা ইয়াহইয়া খান, লাখাউরা এশায়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, শিমুলকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ, সাতগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ যুবায়ের আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা ক্বারী আজমত উল্লাহ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আফসারুল আমিন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা হাফেজ জাহেদ আহমদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে আগামী ৩ বছরের জন্য ৩নং খাদিম নগর ইউনিয়ন ইমাম সমিতির নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জামেয়া আমিনিয়া মংলিপার সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।
কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি- মাওলানা ক্বারী হারুনুর রশিদ, ইমাম ও খতিব বড়শলা নতুন বাজার জামে মসজিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী আজমত উল্লাহ, ইমাম ও খতিব লাখাউরা কেন্দ্রীয় জামে মসজিদ, সহ-সভাপতি যথাক্রমে- মাওলানা আব্দুন নুর, ইমাম ও খতিব সালুটিকরঘাট জামে মসজিদ, মাওলানা হাফেজ যুবায়ের আহমদ, ইমাম ও খতিব ফড়ি উরা জামে মসজিদ, মাওলানা মুফতি এনামুল হক, ইমাম ও খতিব আঃ হাফিজ -খানম জামে মসজিদ, হাফিজ আজির উদ্দিন ইমাম ও খতিব বাগাউরা জামে মসজিদ, মাওলানা আব্দুল কাইয়্যুম ইমাম ও খতিব মংলিপার কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা শফিকুর রহমান, ইমাম ও খতিব ইসলামপুর জামে মসজিদ, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী রুহুল আমিন, ইমাম ও খতিব কালাইউরা জামে মসজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জাহেদ আহমদ, ইমাম ও খতিব বড়শলা জামে মসজিদ, সহঃ সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, ইমাম ও খতিব নেছারাবাদ জামে মসজিদ। বিজ্ঞপ্তি





