আল্লামা আব্দুর রহমান বর্ণী ঈসালে সাওয়াব বাস্তবায়নে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৭:০৯:০০ অপরাহ্ন

আল্লামা আব্দুর রহমান বর্ণী রহ. এর ২৪তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি বাদ মাগরিব মাহফিল সফলের লক্ষ্যে সিলেটের কেমুসাস সাহিত্য হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো: আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল এর উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, খাজা এয়ারলাইনস এর পরিচালক মাওলানা খাঁজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী, নওয়াব আলী জামে মসজিদের মুতাওয়াল্লী এম এ রব, মিয়ার বাজার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, মাসিক পরওয়ানা’র বিভাগীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা কামরুল ইসলাম, সমাজসেবক মো: হোসেন আহমদ, মাওলানা ফাহিম আহমদ চৌধুরী ও সাংবাদিক তাহের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





