জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি গাজা’ বিক্ষোভে উত্তাল সিলেট


প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:৫৮:২৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি গাজা’ স্লোগানের সোমবার উত্তাল ছিলো সিলেট, উত্তাল ছিলো দেশ। সিলেটে দিনভর ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। উপজেলা সদর, পৌরশহর, নগর-বন্দর, হাট-বাজার ও ক্যাম্পাসে ক্যাম্পাসে আওয়াজ উঠেছিলো ‘ইসরায়েলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’ ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’। বিক্ষোভ-শ্লোগানে সিলেট যেন হয়ে উঠে একখন্ড ফিলিস্তিন।

একদিকে ছিলো ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি, অন্যদিকে বিভিন্ন সংগঠনের আপামর জনতার বিক্ষোভ। কর্মসূচীর প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার তাদের কোনো ক্লাস-পরীক্ষা নেয়নি। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ প্রভৃতি স্লোগান দেন।

এছাড়াও তাদের হাতে ‘ফিলিস্তিন ফিলিস্তিন সেনাবাহিনী সাড়া দিন’, ‘আল আকসা মুক্ত করো, খিলাফত কায়েম করো’, ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’, ‘যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কীসের বন্ধুত্ব’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সকাল থেকে সিলেটের বিভিন্ন বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিনভর মিছিল-সমাবেশে সিলেট মহানগর যেন একখন্ড প্রতিবাদী ফিলিস্তিনে পরিণত হয়। এসময় ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটে কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার শোরুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা।

এ সময় পুরো মহানগরে একসাথে উচ্চারিত হয়ে প্রতিবাদের ধ্বনি। বিক্ষোভকারীরা বলেন, আমরা যুদ্ধবিরতি চাই না। ফিলিস্তিনি ভাইদের ওপর আর একটি বুলেট ও বোমা যেন আক্রমণ করতে না পারে, আমরা সেই নিশ্চয়তা চাই। ফিলিস্তিনের রক্তের ওপর ব্যবসা হচ্ছে। আমরা এটা বন্ধ চাই। মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান, কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

ফিলিস্তিনিদের ওপর জুলুম-নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। হত্যাযজ্ঞের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। সুযোগ হলে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব।

বিভিন্ন সমাবেশে বক্তারা হুশিয়ার করে বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। আজকে তারা ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালাচ্ছে। পাঁচ থেকে দশ বছর পরে তারা বড় মুসলিম দেশগুলোকেও আক্রমণ করবে। তাই আর নিরব না থেকে মুসলিম দেশগুলোকে অবিলম্বে পদক্ষেপ নিতেই হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি

রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১১৪
সিলেটে হামে নতুন ভর্তি ১১৪
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top