জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বোরো


প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ১০:০৪:০০ অপরাহ্ন


জালালাবাদ রিপোর্ট: সিলেট অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে বোরো ধান। ইতিমধ্যে ধান পাকা শুরু হয়েছে। হাওরাঞ্চলের কৃষকরা এরই মধ্যে কাটতেও শুরু করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৫২১ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ১৫ এপ্রিলের মধ্যে পুরোদমে ধান কাটার উৎসব শুরু হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলছেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সিলেট অঞ্চলে আবহাওয়ার ভালো। এর মধ্যে বোরো ধান পুরোদমে কাটা শুরু হয়ে যাবে। এবার ভালো ফলন আশা করছেন তারা। কৃষকরাও আশা করছেন, এই বছর আবহাওয়ার বিরূপ প্রভাব না পড়লে, ভালো ফলন ঘরে তুলতে পারবেন তারা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এই বছর সিলেট অঞ্চলে ৪ লাখ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এবার লক্ষ্যমাত্রা ছিল চার লাখ ৯৬ হাজার ৭৪৬ হেক্টর। এবার হাওরে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৭৫ হাজার ৮১৩ হেক্টর এবং নন হাওরে ছিল দুই লাখ ২০ হাজার ৯৩৩ হেক্টর। হাওরে আবাদ হয়েছে দুই লাখ ৭৬ হাজার ৮০৩ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৩৬ শতাংশ বেশি। আর নন হাওরে আবাদ হয়েছে দুই লাখ ২০ হাজার ৪১৬ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ২৩ শতাংশ কম। সব মিলিয়ে গড় আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ১০ শতাংশ বেশি।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট অঞ্চলের মধ্যে হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় আবাদ হয়েছে সবচেয়ে বেশি। এই জেলায় দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর আবাদ লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্য পূরণ করে চাষীরা আবাদ করেছেন দুই লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমি। দ্বিতীয় সর্বোচ্চ আবাদ হয়েছে হবিগঞ্জ জেলায়। এই জেলায় আবাদ লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমি। আবাদ হয়েছে এক লাখ ২৩ হাজার ৮৪৭ হেক্টর। এছাড়া সিলেট জেরায় আবাদ লক্ষ্যমাত্রা ৮৭ হাজার ৫০০ হেক্টরের মধ্যে আবাদ হয়েছে ৮৭ হাজার ৭৩০ হেক্টর। মৌলভীবাজার জেলায় ৬২ হাজার একশ হেক্টরের মধ্যে আবাদ হয়েছে ৬২ হাজার ২৩৫ হেক্টর।

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়া ও আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। এরই মধ্যে সিলেট জেলায় ৩৭৩ হেক্টর, সুনামগঞ্জ জেলায় ১৪৯ হেক্টর এবং হবিগঞ্জ জেলায় ৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে।সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন, ধান পাকা শুরু হওয়ায় কৃষকরা কাটা শুরু করেছেন। হাওরের আশপাশের এলাকায়ও ধান কাটার প্রস্তুতি চলছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৫ তারিখ পর্যন্ত সিলেটের আবহাওয়া অনুকূলে থাকবে। এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে ধান কাটা উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

তারা আশা করছেন, পরবর্তী ১৫ দিনের আবহাওয়া ভালো থাকলে কৃষকরা শতভাগ ধান নিরাপদে ঘরে তুলতে পারবেন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top